ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নির্বাচনকে দেশটির ধর্মীয় নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি এক ধরনের প্রতিরোধের বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক রামি খৌরি আল জাজিরাকে বলেছেন, এটি একটি চ্যালেঞ্জের বার্তা, যার মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বলছে—‘তোমরা আমাদের ব্যবস্থাকে সরিয়ে দিতে চেয়েছিলে? এবার দেখো! আমরা এমন একজনকে বেছে নিয়েছি, যিনি তার প্রয়াত বাবার চেয়েও বেশি কঠোর অবস্থানের মানুষ।’
বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনিকে নেতৃত্বে আনা ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোর ভেতরে বিদ্যমান শক্ত অবস্থানের প্রতিফলন। তারা মনে করছেন, ভবিষ্যতে এর ফলাফল কী হয়, তা এখন দেখার বিষয়।
রিপোর্টারের নাম 





















