ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে আমেরিকা: ট্রাম্পের আগ্রহ বাড়ছে

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে স্থল অভিযানের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। এনবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম ট্রাম্পের এই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিকল্পনার কথা প্রকাশ করেছে, যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। তবে প্রেসিডেন্টের টেবিলে সকল বিকল্প রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

এনবিসি নিউজ এবং দ্য ইনডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প সীমিত আকারে হলেও ব্যক্তিগতভাবে ইরানে স্থল অভিযান চালানোর ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বড় ধরনের আক্রমণের পরিবর্তে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা কৌশলগত স্থাপনা নিয়ন্ত্রণে ছোট ছোট সেনাদল পাঠানোর কথা ভাবছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ দুজন কর্মকর্তাকে উদ্ধৃত করে এনবিসি নিউজ জানিয়েছে, তিনি ব্যক্তিগতভাবে ইরানের অভ্যন্তরে স্থল সৈন্য মোতায়েন করতে চান। হোয়াইট হাউসের কর্মকর্তাদের পাশাপাশি হোয়াইট হাউসের বাইরে রিপাবলিকান নীতিনির্ধারকদের সঙ্গেও তিনি এ বিষয়ে আলোচনা করেছেন। ট্রাম্প তার পরিকল্পনার ব্যাখ্যায় বলেছেন, তারা ভেনিজুয়েলার মতো ইরানেও একই ধরনের পদক্ষেপ নিতে চান। তাদের মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক প্রকল্প এবং ইউরেনিয়ামকে নিরাপদ রাখা, পাশাপাশি ইরানে এমন একটি শাসনব্যবস্থা নিশ্চিত করা যারা তেল উৎপাদনে তাদের সহযোগিতা করবে।

তবে, ইরানি কর্তৃপক্ষ বলছে যে ট্রাম্প যদি ইরানে স্থল অভিযানের সিদ্ধান্ত নেন, তবে তারা এটির জন্যই অপেক্ষা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করছে আমেরিকা: ট্রাম্পের আগ্রহ বাড়ছে

আপডেট সময় : ০৯:২৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬