ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা জানালো ইউরোপের আরেক দেশ

মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পরিপ্রেক্ষিতে ইউরোপের একটি দেশ এই আগ্রাসনের নিন্দা জানিয়েছে। সুইজারল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মার্টিন ফিস্টার মন্তব্য করেছেন যে, ইরানের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

রবিবার প্রকাশিত ‘সোনটাগস জেইতুং’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিস্টার বলেন, সুইস ফেডারেল কাউন্সিল মনে করে ইরানের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সুইস মন্ত্রিসভার বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের দৃষ্টিতে এটি সহিংসতার নিষেধাজ্ঞার একটি লঙ্ঘন।’ তিনি সকল পক্ষকে বেসামরিক জনগণ রক্ষার স্বার্থে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।

ফিস্টার স্পষ্ট করে বলেন যে, তিনি সেই সব দেশের কথা বলছেন যারা সহিংসতার নিষেধাজ্ঞা মেনে চলছে না, যার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ‘আমেরিকান ও ইসরাইলিরা আকাশপথে ইরানে হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যা অনুসরণ করেছে ইরানও।’ এই তথ্যটি আলজাজিরা সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোহিত সাগরে ফ্রান্সের দুটি যুদ্ধজাহাজ মোতায়েন: প্রেসিডেন্ট মাক্রোঁর ঘোষণা

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার নিন্দা জানালো ইউরোপের আরেক দেশ

আপডেট সময় : ১১:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬