ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ইরানে প্রায় ১০ হাজার বেসরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় ইরানে নয় হাজার ৬৬৯টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, এই ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে সাত হাজার ৯৪৩টি আবাসিক এবং এক হাজার ৬১৭টি বাণিজ্যিক ভবন রয়েছে।

ক্ষতিগ্রস্ত স্থাপনার তালিকায় আরও রয়েছে ৩২টি চিকিৎসা কেন্দ্র, ৬৫টি স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান, ১৩টি রেড ক্রিসেন্ট কেন্দ্র, ১৫টি অপারেশনাল গাড়ি এবং ১৩টি অ্যাম্বুলেন্স। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ১২ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে, যার মধ্যে ১১ জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। এছাড়াও, আরও ৩৩ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে প্রায় ১০ হাজার বেসরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

আপডেট সময় : ০৬:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬