বিশ্ব ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবস উপলক্ষে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাতজন সফল উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান করেছে প্রাইম ব্যাংক পিএলসি। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘প্রাইম ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক উদ্যোক্তার উপস্থিতিতে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
সম্মাননাপ্রাপ্ত উদ্যোক্তারা হলেন—চট্টগ্রামের জননী খাদ্য ভাণ্ডারের বন্দনা নাথ, ঢাকার ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেডের মো. তৌকির আহাম্মেদ, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের মো. মনির হোসেন, নরসিংদীর মেসার্স খলিল টেক্সটাইলের মো. খলিল মিয়া, ফরিদপুরের মেসার্স সুকুমার ভাণ্ডারের সুকুমার সাহা, যাত্রাবাড়ীর সুজন মেটাল ইন্ডাস্ট্রিজের মো. তমিজ উদ্দিন এবং দিনাজপুরের সুতার কাব্যের সিরাজুম মনিরা। পণ্যের বৈচিত্র্য, বার্ষিক আয়, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসার ধরন বিবেচনা করে তাঁদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এমএসএমই খাত দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিই টেকসই সমৃদ্ধির চাবিকাঠি। ব্যাংকটি দীর্ঘদিন ধরে এই খাতের উন্নয়ন ও অর্থায়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে উদ্যোক্তাদের জন্য ডিজিটাল ব্যাংকিং ও সহজতর আর্থিক সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রিপোর্টারের নাম 

























