ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আসামে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রাণ হারালেন ২ পাইলট

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের কার্বি আংলং এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় বিমানবাহিনী সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল ‘সুখোই এসইউ-৩০ এমকেআই’ মডেলের একটি যুদ্ধবিমান। নিয়মিত উড্ডয়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের জোরহাট বিমানঘাঁটি থেকে এটি আকাশে ওড়ে। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সবশেষ তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বিমানটির সঙ্গে শেষবার যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এরপরই এটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায় এবং পরবর্তী সময়ে কার্বি আংলং জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই ঘটনাস্থলে প্রাণ হারান। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

আসামে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রাণ হারালেন ২ পাইলট

আপডেট সময় : ১২:০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬