ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

হাইতিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করল মরক্কো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দুইবার পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ফিফা বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে মরক্কো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের রানারআপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিল আফ্রিকার এই দলটি। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামা দুই ফুটবলারের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় অ্যাটলাস লায়নদের।

মায়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতেই চমক দেখায় দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতি। ম্যাচের ১০ মিনিটে লেনি জোসেফের গোলে এগিয়ে যায় তারা। তবে ৩৯ মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমি মরক্কোকে সমতায় ফেরান। বিরতির ঠিক আগে হাইতি আবারও এগিয়ে গেলেও যোগ করা সময়ে ইসমাইল সাইবারির গোলে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ৭৮ মিনিটে সৌফিয়ান রহিমি এবং ৮৯ মিনিটে গেসিম ইয়াসিনের গোলে জয় নিশ্চিত করে মরক্কো। এই জয়ের ফলে ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে গ্রুপটি থেকে পরের রাউন্ডে গেল তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুরার ইতিহাস: কারবালা থেকে কায়রো পর্যন্ত শির মোবারকের যাত্রা

হাইতিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করল মরক্কো

আপডেট সময় : ১০:০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬