ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

তিন দেশে বিধ্বংসী ভূমিকম্প: মৃতের সংখ্যা লাখ ছাড়ানোর আশঙ্কা, জরুরি অবস্থা জারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

একদিনেই বিশ্বের তিন দেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে। ভেনেজুয়েলায় ৭.৫ এবং ৭.২ মাত্রার দুটি ভূমিকম্প, জাপানে ৬.৯ মাত্রার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার সান ফেলিপের কাছে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আরেকটি ৭.৫ মাত্রার ভূমিকম্প একই অঞ্চলে আঘাত হানে। এসব ভূমিকম্পের ফলে ট্রুহিলো, কারাবাও, মিরান্ডা এবং লা গুয়াইরা রাজ্যসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক ভবন ধসে পড়েছে।

ইউএসজিএস-এর আশঙ্কা, এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার ৪৪ শতাংশ সম্ভাবনা রয়েছে, এবং ১ লাখের বেশি মানুষের মৃত্যু হওয়ারও ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে। সংস্থাটি জানিয়েছে, যে এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেখানকার অনেক ভবন ভূমিকম্প সহনশীল নয়, যা ধ্বংস ও মৃত্যুর উচ্চ ঝুঁকি তৈরি করেছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি মাইকেতিয়া সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছেন এবং স্কুল ক্লাস বাতিল, মেট্রো ও রেলসেবা স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, জাপানের উত্তর-পূর্বে আঘাত হানা ৬.৯ মাত্রার ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকআউট নিশ্চিত করে নির্ভার জার্মানি, টিকে থাকার লড়াইয়ে ইকুয়েডর

তিন দেশে বিধ্বংসী ভূমিকম্প: মৃতের সংখ্যা লাখ ছাড়ানোর আশঙ্কা, জরুরি অবস্থা জারি

আপডেট সময় : ০৯:৫৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬