বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি মন্তব্য করেন, “কেউ কেউ বিচ্ছিন্নভাবে কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। বিভাজন সৃষ্টি করে যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে।”
বুধবার রাজধানীর কাকরাইলে শ্রমিক দলের আলোচনা সভায় তিনি এই মন্তব্যগুলো করেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, “সরকারের কেউ কেউ এদিক সেদিক কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। ক্ষমতায় বসে নির্বাচন বিলম্বিত করার যে ষড়যন্ত্র চলছে, জনগণ তা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে।”
এছাড়াও, তিনি জানান যে খালেদা জিয়ার আগ্রহ এবং দলের ইচ্ছাতেই তাকে (ডা. জাহিদকে) মনোনয়ন দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























