সেনাসদর থেকে জানানো হয়েছে যে, দেশের জনগণের মতোই সেনাবাহিনীও চায় সরকারের দেওয়া রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের স্থিতিশীলতা আরও বাড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হয়ে উঠবে।
বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, “দেশের জনগণের মতোই সেনাবাহিনীও প্রত্যাশা করে যে, সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে একটি সময়সীমাও দেওয়া আছে।” তিনি আরও বলেন, “আমরা আশা করছি, নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেই দিকেই তাকিয়ে আছি।”
রিপোর্টারের নাম 




















