তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে, পাইলটের উড্ডয়ন সংক্রান্ত ত্রুটির কারণেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল।
বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান বিধ্বস্তের ঘটনার তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হয়।
এরপর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে প্রেস সচিব এই তথ্য প্রকাশ করেন।
প্রেস সচিব বলেন, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে, উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোনে বিমান দুর্ঘটনাটি ঘটেছে।
তিনি আরও জানান যে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন থেকে বিমান বাহিনীর সকল প্রশিক্ষণ বা ট্রেনিং ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 




















