গত জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে খোয়া যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য কর্তৃপক্ষ আবারও পুরস্কারের ঘোষণা দিয়েছে। বুধবার (৫ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে পাঠানো একটি বার্তায় জানানো হয়েছে যে, উদ্ধার হওয়া প্রতিটি অস্ত্রের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। এর মধ্যে এলএমজি (LMG) উদ্ধারে পাঁচ লাখ টাকা, এসএমজি (SMG) উদ্ধারে দেড় লাখ টাকা, চায়না রাইফেল উদ্ধারে এক লাখ টাকা, এবং পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও, প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার হিসেবে পাঁচশত টাকা প্রদান করা হবে।
পুলিশ আরও জানিয়েছে যে, যিনি বা যারা এই অস্ত্র ও গোলাবারুদের সন্ধান দেবেন, তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
এর আগে, গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কারের এই ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রিপোর্টারের নাম 



















