ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের আকরোতিরি সামরিক ঘাঁটির দিকে ধেয়ে আসা দুটি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাইপ্রাস সরকারের মুখপাত্র কনস্টান্টিনোস লেটিমবিওতিস।
মুখপাত্র লেটিমবিওতিস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, ঘাঁটির নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা ড্রোন দুটি ‘সফলভাবে প্রতিহত’ করা হয়েছে। এর আগে, স্থানীয় সময় দুপুরের কিছু পর আকরোতিরি ঘাঁটিতে বিপদ সংকেত বা সাইরেন বেজে ওঠে, যা স্থানীয় গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।
তবে, এই ড্রোনগুলোর উৎস কোথায় ছিল, কারা এগুলো পরিচালনা করছিল এবং ঘটনার পেছনে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কিনা, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 




















