ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানের ‘বিপজ্জনক’ পদক্ষেপ, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্রদের কঠোর হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের একের পর এক পদক্ষেপকে ‘অত্যন্ত বিপজ্জনক’ উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের ছয়টি মিত্র দেশ। এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, তেহরানের এসব কার্যকলাপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি এবং এর ফলে আক্রান্ত দেশগুলোর আত্মরক্ষার অধিকার তৈরি হচ্ছে।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই আরবি ভাষার যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ইরান বেসামরিক নাগরিক এবং যুদ্ধে জড়িত নয় এমন দেশগুলোকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা এই দেশগুলোর স্থিতিশীলতাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ইরান যদি এই অঞ্চলে হামলা অব্যাহত রাখে, তবে আক্রান্ত দেশগুলোর আত্মরক্ষার পূর্ণ অধিকার থাকবে। এখন পর্যন্ত বাহরাইন, ইরাক (ইরাকের কুর্দিস্তান অঞ্চলসহ), জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ইরানের মদদপুষ্ট বিভিন্ন হামলা সংঘটিত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাক্তন মন্ত্রীর হত্যাকাণ্ডের পর: ইরানে নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ

মধ্যপ্রাচ্যে ইরানের ‘বিপজ্জনক’ পদক্ষেপ, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্রদের কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৫:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬