ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, সাম্প্রতিক এক হামলায় ইরানের দুই উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার প্রকাশিত এক সামরিক বিবৃতিতে নিহতদের পরিচয় হিসেবে সৈয়দ ইয়াহিয়া হামিদি এবং জালাল পুর হোসেইনের নাম উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সৈয়দ ইয়াহিয়া হামিদি ছিলেন ইসরাইল-সংক্রান্ত গোয়েন্দা বিষয়ক উপমন্ত্রী। তেল আবিবের অভিযোগ, তিনি ইরান ও বিদেশের মাটিতে ইহুদি, পশ্চিমা প্রতিনিধি এবং শাসনবিরোধীদের লক্ষ্য করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন।
অন্যদিকে, জালাল পুর হোসেইনকে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের গুপ্তচর বিভাগের প্রধান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইসরাইলের সামরিক বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে, এই হামলায় হামিদি ও হোসেইনের পাশাপাশি আরও কয়েকজন উচ্চপদস্থ ‘সন্ত্রাসী’কেও নির্মূল করা হয়েছে।
রিপোর্টারের নাম 




















