কাতারের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে এবং জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একটি ক্ষেপণাস্ত্র মেসাইইদ এনার্জি প্ল্যান্টের একটি পানি সংরক্ষণ ট্যাংককে লক্ষ্য করে আঘাত হানে। অন্যদিকে, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি কাতারএনার্জির অধিভুক্ত রাস লাফান শিল্পনগরীর একটি জ্বালানি স্থাপনায় নিক্ষেপ করা হয়।
হামলার পরপরই কাতার কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই ঘটনায় সৃষ্ট সব ধরনের ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। হামলার কারণ বা এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
রিপোর্টারের নাম 




















