ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

ওমান উপকূলে তেল ট্যাংকারে বিস্ফোরক হামলা: নিহত ১, ২১ জন উদ্ধার

ওমান উপকূলে একটি তেল ট্যাংকারে বিস্ফোরক বোঝাই নৌকা দিয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে। মাস্কাট উপকূল থেকে ৫২ নটিক্যাল মাইল দূরে ঘটা এই অতর্কিত হামলায় ট্যাংকারের ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং বিকট বিস্ফোরণে একজন ক্রু নিহত হয়েছেন। ঘটনার পর জাহাজ থেকে বাকি ২১ জন ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এই হামলার খবর নিশ্চিত করেছে। তাদের দেওয়া বিবৃতিতে জানানো হয়, বিস্ফোরক বোঝাই একটি নৌকা লক্ষ্য করে ট্যাংকারটিতে হামলা চালায়। এই বিস্ফোরণের পর পরই ট্যাংকারটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ওমানের রয়্যাল নেভির একটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকারটির অবস্থা পর্যবেক্ষণ করছে। একইসাথে, ওই জলসীমা দিয়ে চলাচলকারী অন্যান্য জাহাজগুলোর নিরাপত্তার জন্য উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারত-কানাডার ঐতিহাসিক ইউরেনিয়াম চুক্তি: জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত

ওমান উপকূলে তেল ট্যাংকারে বিস্ফোরক হামলা: নিহত ১, ২১ জন উদ্ধার

আপডেট সময় : ০৫:১৩:১২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬