ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস এবং কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার জন নারী ও এক শিশু রয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান।

চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস এবং কক্সবাজারমুখী মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তবে, নিহত ও আহতদের নাম জানাতে পারেননি ওসি মেহেদী।

আহতদের পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে ‘ক্লিন সিটি’ করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের: চাঁদাবাজি ও মশার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন

আপডেট সময় : ১২:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫