মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের চারটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণ পরিহার করতে নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। লন্ডনের পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা এই ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই নির্দেশনা জারি করে। এতে স্পষ্ট করে বলা হয়েছে, “বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে জরুরি ভ্রমণ ছাড়া সব ধরনের ভ্রমণ পরিহার করুন।”
যারা ইতিমধ্যেই উল্লিখিত দেশগুলোতে অবস্থান করছেন, তাদের জন্যও সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে ব্রিটিশ সরকার। সেখানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, “যদি আপনি ওই দেশগুলোতে অবস্থানকারী একজন ব্রিটিশ নাগরিক হন, তবে আপনার উপস্থিতি নিবন্ধন করে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিরাপদ আশ্রয়ে থাকা উচিত।” এই সতর্কতার মাধ্যমে সম্ভাব্য যেকোনো ঝুঁকির বিষয়ে নাগরিকদের সচেতন থাকতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 




















