ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ইউরোপে সংঘাতের নতুন মাত্রা: সাইপ্রাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলার ধারাবাহিকতায় এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র সাইপ্রাসকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ভূমধ্যসাগরের এই দ্বীপরাষ্ট্রে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি নিশ্চিত করেছেন যে সাইপ্রাসের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যেখানে যুক্তরাজ্যের সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে দ্বীপে অবস্থিত ব্রিটিশ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। জন হিলির ভাষ্য, ‘আমরা মোটামুটি নিশ্চিত যে আমাদের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এগুলো ছোড়া হয়নি।’ তিনি আরও বলেন, এই হামলার ধরন ইরানের প্রতিশোধমূলক কার্যক্রমের ‘বিবেচনাহীনতা’ তুলে ধরে। হিলি আরও জানান, বাহরাইনে আক্রান্ত স্থানগুলোর কাছাকাছি প্রায় ৩০০ ব্রিটিশ সৈন্য মোতায়েন আছেন, যা এই অঞ্চলের সামগ্রিক ঝুঁকির ইঙ্গিত দেয়।

ভৌগোলিকভাবে পশ্চিম এশিয়ায় অবস্থিত হলেও সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র। ২০০৪ সালের ১ মে এটি ইইউ-তে যোগ দেয় এবং ২০০৮ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইউরো মুদ্রা গ্রহণ করে ইউরোজোনেরও অন্তর্ভুক্ত হয়। পশ্চিম এশিয়ার এই দেশটির সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেখানে ইসরায়েলের বিপুল বিনিয়োগ ও সম্পত্তি রয়েছে। এছাড়া তেল আবিব আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে তাদের উড়োজাহাজের বহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ সেখানে লুকিয়ে রাখে বলে প্রচলিত আছে। এ কারণে দেশটিকে ইসরায়েলের ‘গুদামঘর’ হিসেবেও অভিহিত করা হয়। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের সময়ও সাইপ্রাসে হামলা চালিয়েছিল ইরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

ইউরোপে সংঘাতের নতুন মাত্রা: সাইপ্রাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০৬:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬