ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ইসরাইল-মার্কিন যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। আজ রোববার (১ মার্চ) ইরানি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই প্রভাবশালী নেতার প্রয়াণে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত শনিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতার প্রাসাদ লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় ইসরাইল ও মার্কিন বাহিনী। হামলার পর শনিবার রাতেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথক বার্তায় খামেনির মৃত্যুর খবরটি বিশ্ববাসীকে জানান। তবে তেহরানের পক্ষ থেকে বিষয়টি প্রথমে অস্বীকার করা হয়েছিল।

অবশেষে আজ সকালে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করে যে, তাদের প্রধান ধর্মীয় নেতা শাহাদাত বরণ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। খামেনির মৃত্যু পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় তেহরান বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমি বিরোধে পীরগাছায় বৃদ্ধ খুন, আহত ২

ইসরাইল-মার্কিন যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

আপডেট সময় : ০৮:১৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬