ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

মিরপুর ডিওএইচএসে অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নিজ কক্ষ থেকে তার দেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বেলা পৌনে ১২টার দিকে স্বজনরা ইকরাকে ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় অভিনেতা জাহের আলভী একটি নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ইকরা।

পারিবারিক তথ্যানুযায়ী, ২০১০ সালের ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর ধরে তাদের বিয়ের বিষয়টি গোপন থাকলেও চলতি বছরের শুরুর দিকে তা প্রকাশ্যে আসে। এই দম্পতির সংসারে ‘প্রিয়মায়া’ নামে একটি কন্যাসন্তান রয়েছে।

ইকরার ঘনিষ্টজন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ ও মানসিক অস্থিরতায় ভুগছিলেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে ইকরার এক সহপাঠী জানান, ব্যক্তিগত জীবনে ইকরা বেশ একাকী ছিলেন এবং তার কোনো ভাই-বোন নেই। আলভীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে তিনি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিতেন, যা আবার কিছুক্ষণ পর মুছে ফেলতেন। সব মিলিয়ে তিনি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

ঘটনার বিষয়ে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির সংবাদমাধ্যমকে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। বাসার সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলেজের জায়গায় অবৈধ দোকান নির্মাণ: বিএনপি নেতার বিরুদ্ধে তোলপাড়

মিরপুর ডিওএইচএসে অভিনেতা জাহের আলভীর স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬