ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

পর্যালোচনা শেষে মোহন রায়হানকেই বাংলা একাডেমি পুরস্কার, সোমবার প্রদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রবল বিতর্কের পর অবশেষে কবি মোহন রায়হানকেই ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক পর্যালোচনা সভার পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করা হয়। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোছা. আফসানা মিমি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জানানো হয়, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদানের প্রাথমিক ঘোষণার পর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। এই বিরূপ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুরস্কার প্রদান স্থগিত রেখে উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগগুলো খতিয়ে দেখতে গত ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব ওই সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, অভিযোগসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা শেষে এবং প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে কবি মোহন রায়হানকেই ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। আগামী সোমবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পুরস্কার প্রদান করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে মার্কিন-ইসরাইলি হামলার ব্যাপকতা: ২০ প্রদেশ ক্ষতিগ্রস্ত

পর্যালোচনা শেষে মোহন রায়হানকেই বাংলা একাডেমি পুরস্কার, সোমবার প্রদান

আপডেট সময় : ০৭:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬