ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ধর্ষণ-হত্যার বিচার না হলে গণআন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণ, হত্যা ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ডাকসু নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, ধর্ষণকারীদের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হলে সারা দেশের ছাত্রসমাজ গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে ডাকসু নেতারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম তাঁর বক্তব্যে বলেন, “সাম্প্রতিক নির্বাচনের পর জনগণ নতুন সরকারের কাছে আইনের শাসন ও নিরাপত্তা প্রত্যাশা করেছিল। কিন্তু গত কয়েক দিনে সারা দেশে ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।” তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় অপরাধীরা পার পাওয়ার চেষ্টা করছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তিনি। ডাকসু নেতারা আরও বলেন, সরকার যদি দ্রুত এসব ঘটনার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল উত্তেজনা: ইসরাইল উপকূলে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী, বাড়ছে যুদ্ধপ্রস্তুতি

ধর্ষণ-হত্যার বিচার না হলে গণআন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর

আপডেট সময় : ০৫:৫১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬