ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

দুদকে বড় রদবদল: একযোগে ২৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনে (দুদক) বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। সংস্থার উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালকসহ বিভিন্ন পদমর্যাদার মোট ২৭ জন কর্মকর্তা-কর্মচারীকে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে। গত সোমবার দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি আদেশ জারি করা হয়।

দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত এই অফিস আদেশে জানানো হয়, প্রশাসনিক প্রয়োজনে এসব বদলি করা হয়েছে। জারিকৃত দুটি আদেশের মধ্যে একটিতে ১৩ জন কর্মকর্তা এবং অপরটিতে ১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বদলিকৃতদের তালিকায় উপপরিচালক, সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক ও সহকারী পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। তাদের ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, নোয়াখালী, টাঙ্গাইল, গোপালগঞ্জ ও কক্সবাজারের বিভিন্ন কার্যালয়ে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দিয়েছে কমিশন কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন নৌবাহিনীকে ফাঁকি দিয়ে ইন্দোনেশিয়ায় ইরানের দ্বিতীয় সুপারট্যাংকার

দুদকে বড় রদবদল: একযোগে ২৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি

আপডেট সময় : ০৯:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬