ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফ্যামিলি কার্ড পেতে টাকা লেনদেন দণ্ডনীয় অপরাধ: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কবার্তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে জনসাধারণের উদ্দেশে বিশেষ সতর্কতা জারি করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে এবং এর জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকার দেশের প্রতিটি প্রান্তিক ও যোগ্য পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে প্রতিটি পরিবারের ‘নারী প্রধানের’ নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি এই মহতী উদ্যোগটি সম্পূর্ণ বিনামূল্যে বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে আর্থিক লেনদেন করা সম্পূর্ণ বেআইনি। এই কার্ড পেতে কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করে বা কোনো ধরনের জালিয়াতির আশ্রয় নেয়, তবে তাকে অবিলম্বে আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সরকারি এই কর্মসূচি সফল করতে এবং যেকোনো ধরনের অনিয়ম রুখতে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬২ বছরের সংগীত জীবনে প্রথমবার শিল্পকলায় রুনা লায়লার একক পরিবেশনা

ফ্যামিলি কার্ড পেতে টাকা লেনদেন দণ্ডনীয় অপরাধ: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কবার্তা

আপডেট সময় : ০৯:২৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬