ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে পল্লী অবকাঠামো উন্নয়নে আসছে ৭ম সরকারি সুকুক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়নে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার শিগগিরই ইস্যু করতে যাচ্ছে সপ্তম ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’।

মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরআইডিপিএনএফএল) এর বিপরীতে শরীয়াহসম্মত ইজারাহ পদ্ধতিতে ২,৫০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি এ সুকুক ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের তত্ত্বাবধানে গঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডিসেম্বর ২০২৫-এ আলোচ্য সুকুকটি ইস্যুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট জেলার ২০টি উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন, ঢাল রক্ষাকরণ এবং হাটবাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সুকুকের মাধ্যমে কৃষি ও অকৃষি অর্থনীতির গতি সঞ্চালন, গ্রামীণ জনগণের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবহন ব্যয় ও সময় হ্রাসের উল্লেখযোগ্য সুযোগ তৈরি হবে। এ কারণে সুকুকটির নামকরণ করা হয়েছে ‘আইআরআইডিপিএনএফএল সোশ্যিও-ইনোকোমিক ডেভেলডপম্যান্ট সুকুক’। 

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে মোট ২৪ হাজার কোটি টাকার ছয়টি সরকারি সুকুক ইস্যু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে পল্লী অবকাঠামো উন্নয়নে আসছে ৭ম সরকারি সুকুক

আপডেট সময় : ০১:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫