মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেও রেকর্ড মুনাফা করেছে সৌদি আরামকো

বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান সৌদি আরামকো চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বড় ধরনের মুনাফা অর্জনের খবর দিয়েছে। লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা সত্ত্বেও কোম্পানিটির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরামকোর আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে তাদের মুনাফা দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি পণ্যের মূল্য বৃদ্ধি এই মুনাফা অর্জনে মূল ভূমিকা পালন করেছে। তবে একই সময়ে উৎপাদন কিছুটা হ্রাস পাওয়ায় সৌদি আরবের সামগ্রিক জিডিপিতে তেল খাতের প্রবৃদ্ধি কিছুটা নেতিবাচক অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইয়েমেনের হুথি গোষ্ঠীর কর্মকাণ্ড এবং আঞ্চলিক উত্তজনা সত্ত্বেও আরামকোর এই প্রবৃদ্ধি বৈশ্বিক জ্বালানি বাজারে তাদের একচ্ছত্র আধিপত্যের প্রমাণ। সরবরাহ লাইনে প্রতিবন্ধকতা থাকলেও বিকল্প রুটের সঠিক ব্যবহার এবং বাজার চাহিদাকে কাজে লাগিয়ে কোম্পানিটি তাদের আর্থিক ভিত আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে ইউপিডিএফের মদতে ভূমি দখলের অভিযোগ, রামগড়ে সেনাক্যাম্প স্থাপনের দাবি

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেও রেকর্ড মুনাফা করেছে সৌদি আরামকো

আপডেট সময় : ০২:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬