ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বিমানবন্দরে মশা নিধনে কঠোর নির্দেশ মন্ত্রীর: অবিলম্বে স্প্রে করার তাগিদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের সব বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে মশানাশক ওষুধ ছিটানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিমানবন্দরের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও জোর দিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের জানুয়ারি মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এসব নির্দেশনা দেন। সভা শেষে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রলি সংকটকে যাত্রীসেবার মানোন্নয়নের পথে একটি বড় বাধা হিসেবে উল্লেখ করেন। তিনি দ্রুত এই সমস্যার সমাধানের আহ্বান জানান। প্রতিমন্ত্রীর উদ্বেগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী আফরোজা খানম দ্রুততম সময়ের মধ্যে ১০০০টি নতুন ট্রলি সংগ্রহের উদ্যোগ নেওয়ার গুরুত্বারোপ করেন।

এছাড়াও, যাত্রীরা যাতে কোনো প্রকার হয়রানি ছাড়াই স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

বিমানবন্দরে মশা নিধনে কঠোর নির্দেশ মন্ত্রীর: অবিলম্বে স্প্রে করার তাগিদ

আপডেট সময় : ০৫:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬