ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ভোক্তা পর্যায়ে ফের কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে প্রতি লিটারে ২৮ পয়সা। গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর ফলে ফেব্রুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৫৬ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১ টাকা।

এর আগে চলতি মাসের ২ তারিখে এলপি গ্যাসের দাম সমন্বয় করে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে এবার ভোক্তা পর্যায়ে জ্বালানির বাজার সহনীয় রাখতে এবং অস্থিরতা কমাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করে। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এই সমন্বয়ের ধারাবাহিকতায়ই এবার এলপি গ্যাসের দাম কমানো হলো।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা, যা আগে ছিল ৬২ টাকা ১৪ পয়সা। অর্থাৎ, প্রতি লিটারে ২৮ পয়সা কমেছে। গত ২ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে সমন্বয় করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ে র‌্যাম্প নির্মাণ: সমীক্ষা ও স্বচ্ছতার দাবিতে সরব নগর পরিকল্পনাবিদগণ

ভোক্তা পর্যায়ে ফের কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম

আপডেট সময় : ০৪:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬