ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটের তফসিল ঘোষণা, ভোট ৯ এপ্রিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২ মার্চ। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৫ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ।

ইসি সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় শেরপুর-৩ আসনে নতুন করে গণভোটের প্রয়োজন হচ্ছে না। এর আগে গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি। নতুন করে তফসিল ঘোষণা হলেও, পূর্বে যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

অন্যদিকে, গত ১২ ফেব্রুয়ারি সারা দেশে ২৯৯ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হয়েছিলেন। তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে এখন উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটের তফসিল ঘোষণা, ভোট ৯ এপ্রিল

আপডেট সময় : ০৪:৪৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬