প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগপ্রাপ্ত ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক গেজেটের মাধ্যমে তাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গেজেট অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার পাঁচজন এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার পাঁচজন উপদেষ্টার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাগণ:
রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন: মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে: মো. ইসমাইল জবিউল্লাহকে।
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন: রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাগণ:
হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
জাহেদ উর রহমান পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।
মাহদী আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন রেহান আসিফ আসাদ।
রিপোর্টারের নাম 



















