ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে দ্রুতই আসছে ‘স্মার্ট কৃষক কার্ড’: তথ্যমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে সরকার দ্রুতই ‘স্মার্ট কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে। ফ্যামিলি কার্ডের আদলে এই কার্ড পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, কৃষক কার্ড চালুর নীতিগত সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল। তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্যই আজকের বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ডের মতো করেই যত দ্রুত সম্ভব পরীক্ষামূলকভাবে এই স্মার্ট কৃষক কার্ড বিতরণ শুরু হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সুবিধা সরাসরি পাবেন।

জহির উদ্দিন স্বপন জোর দিয়ে বলেন, মধ্যস্বত্বভোগীরা যাতে কৃষকদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত করতে না পারে, সেজন্যই অত্যাধুনিক এই স্মার্ট কৃষক কার্ড চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সকল কৃষক এই কার্ডের আওতায় আসবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে সমর্থন করলে ব্রিটেনসহ যেকোনো দেশ ইরানের হামলার শিকার হবে: আইআরজিসি

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে দ্রুতই আসছে ‘স্মার্ট কৃষক কার্ড’: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:১৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬