ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরেমিনিয়া দাবি করেছেন যে, ইরাকের ইরবিল শহরে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামোর প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাম্প্রতিক হামলায় এই মার্কিন স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আকরেমিনিয়া আরও জানান, ইরান বর্তমানে আরাশ-২ ড্রোনের চেয়েও উন্নত এবং অধিক নির্ভুলতাসম্পন্ন নতুন হামলাকারী ড্রোন মোতায়েন করছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরান উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধন করেছে, যার ফলে অনেক ঘাঁটি তাদের কার্যক্ষমতা হারিয়েছে।
ইরানি সেনার এই মুখপাত্র জোর দিয়ে বলেন, যতদিন পর্যন্ত আমেরিকানরা বুঝতে না পারবে যে আগ্রাসনের মাধ্যমে তারা ইরানি জাতির ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না, ততদিন পর্যন্ত ইরান তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে। তবে, এই দাবিগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
রিপোর্টারের নাম 



















