ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযানে সমর্থন করলে যুক্তরাজ্যসহ যেকোনো দেশ ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’তে পরিণত হবে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির এক মুখপাত্র এই সতর্কবার্তা দেন।
ওই মুখপাত্র জানান, কোনো দেশ—তা যুক্তরাজ্য হোক বা পারস্য উপসাগরীয় উপকূলের কোনো দেশই হোক না কেন—যদি ইরানের ওপর মার্কিন হামলায় সহযোগিতা করে, তবে তারা নিশ্চিতভাবেই আইআরজিসির হামলার শিকার হবে। তিনি বিশেষভাবে যুক্তরাজ্যের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সম্প্রতি ইরানে হামলা চালানোর জন্য মার্কিন বি-১ বোমারু বিমানগুলো যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহার করেছে।
আইআরজিসির মুখপাত্র আরও বলেন, “তারা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবে সহযোগিতা করে, তবে তারা আমাদের সুনির্দিষ্ট ও বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।”
উল্লেখ্য, এই সতর্কবার্তার মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাজ্য সরকার আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য একটি আইন প্রণয়ন করে। নতুন এই নিরাপত্তা আইনের আওতায় আইআরজিসি-কে সমর্থন বা সহায়তা প্রদানকারী ব্যক্তির যুক্তরাজ্যে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
রিপোর্টারের নাম 



















