সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। শনিবার দেশটির দেইর ইজোর থেকে দামেস্কগামী সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা’র প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার শিকার একটি বাসে সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিলেন এবং অন্যটি ছিল সাধারণ যাত্রীবাহী বাস। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার ও নিহতদের লাশ সরিয়ে নেওয়ার জন্য সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেলিকপ্টার ব্যবহার করা হয়। সানা আরও জানায়, পালমিরা বিমানবন্দর থেকে আহত ও নিহতদের হোমস শহরের একটি সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে, তিনি এই দুর্ঘটনা মোকাবিলা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি নির্দেশ দিয়েছেন।
রিপোর্টারের নাম 





















