ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ওসিকে হুমকি, বাহুবল বিএনপি সভাপতি গ্রেপ্তার: মামলা দায়ের, সড়ক অবরোধে জনদুর্ভোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষারকে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে রোববার রাতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই গ্রেপ্তারের প্রতিবাদে দলের নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন, যা জনদুর্ভোগের সৃষ্টি করে।

বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম বাদী হয়ে রোববার রাতে থানায় এই মামলা (নং-১৩) দায়ের করেন। মামলায় মোবাইল ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ও অশ্লীল ভাষা ব্যবহার, ভয়ভীতি প্রদর্শন এবং ত্রাস সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর ৬৯ ধারা এবং দণ্ডবিধির ১৮৯/৫০৪/৫০৬ ধারায় এই মামলাটি রুজু করা হয়েছে।

এর আগে রোববার দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে নিজ বাসা থেকে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা যায়, সম্প্রতি মোবাইলে ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনা বাহুবলসহ পুরো জেলাজুড়ে ব্যাপক রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করে। কলরেকর্ডটি ভাইরাল হওয়ার পরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়েচড়ে বসে।

এদিকে, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে গতকাল রাত ৯টার দিকে দলের নেতাকর্মীরা মিরপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩০ মিনিট ধরে চলা এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পবিত্র রমজান মাসে দূরপাল্লার যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি শান্তি আলোচনার প্রস্তাব

ওসিকে হুমকি, বাহুবল বিএনপি সভাপতি গ্রেপ্তার: মামলা দায়ের, সড়ক অবরোধে জনদুর্ভোগ

আপডেট সময় : ১১:২০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬