গতকাল রোববার রাতে রাজধানীর কলাবাগান এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান (৫৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং মলের বিপরীতে জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। হামলার পর রক্তাক্ত অবস্থায় শফিকুর রহমানকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে।
প্রথমে তাকে নিকটস্থ কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রিপোর্টারের নাম 





















