পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত সুলোশোভা গ্রাম তার অনন্য স্থাপত্যশৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। এই গ্রামটি দেশটির অন্যতম দীর্ঘায়িত গ্রাম হিসেবে পরিচিত, যেখানে প্রায় নয় কিলোমিটার দীর্ঘ একটি মাত্র সড়ক বিস্তৃত এবং সেই সড়কের দুই পাশেই সারিবদ্ধভাবে গড়ে উঠেছে বাড়িঘর।
সুলোশোভা গ্রামের চারপাশের সবুজ কৃষিজমি এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য এটিকে এক রূপকথার আবহে মুড়ে রেখেছে। এই নয়নাভিরাম দৃশ্যের কারণেই অনেক পর্যটক গ্রামটিকে ‘লিটল টাসকানি’ নামে অভিহিত করেন। ছবির মতো সুন্দর এই গ্রামটি বর্তমানে দেশি-বিদেশি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে, যারা এর সরলতা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন।
রিপোর্টারের নাম 
























