ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

টঙ্গীতে ব্যবসাপ্রতিষ্ঠানে দু’দফা হামলা, ভাঙচুর ও লুটপাট: গুলি ছুড়ে আতঙ্ক, আহত ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এতে ব্যবসায়ী ও দোকান কর্মচারীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। রোববার বিকেলে এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন ব্যবসায়ী শাহাদাত হোসেন (২৭), ফিরোজ মিয়া (২৬) ও দোকান কর্মচারী রোহান (২১)। তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে জসিম ওরফে চোর জসিম, রবিউল, নয়ন ইসলাম রাজ ও জীবনসহ একদল দুর্বৃত্ত পাগাড় ঝিনু মার্কেট এলাকার ‘লিটন এন্টারপ্রাইজ’-এ অতর্কিত হামলা চালায়। তারা ব্যবসাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালিয়ে ক্যাশ বাক্স ও বিভিন্ন দোকান থেকে প্রায় ৭ লাখ টাকা এবং বেশ কয়েকটি মোবাইল ফোন লুট করে। এ সময় ব্যবসায়ী শাহাদাতসহ অন্যরা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর আহত করে। এরপর হামলাকারীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়দের অভিযোগ, গত শনিবার একই এলাকার ‘রিয়া স্টুডিও’র মালিক আব্দুল মালেকের ওপরও একই চক্র হামলা চালিয়েছিল। পূর্ব শত্রুতার জের ধরেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ফাঁকা গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জসিম দাবি করেছেন, তার নেতৃত্বে হামলার ঘটনাটি মিথ্যা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি শান্তি আলোচনার প্রস্তাব

টঙ্গীতে ব্যবসাপ্রতিষ্ঠানে দু’দফা হামলা, ভাঙচুর ও লুটপাট: গুলি ছুড়ে আতঙ্ক, আহত ৩

আপডেট সময় : ১০:১৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬