ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

হাসপাতালে সেলিনা রহমানকে দেখতে জয়নুল আবেদীন, নিলেন চিকিৎসার খোঁজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন হাসপাতালে চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিনা রহমানকে দেখতে গেছেন। রোববার তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

হাসপাতালে গিয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদীন অসুস্থ সেলিনা রহমানের বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা পদ্ধতি ও চলমান প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে তিনি অসুস্থ নেত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

দলীয় সূত্রে জানা গেছে, বেগম সেলিনা রহমানের অসুস্থতার খবরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা তার আশু সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছেন।

উল্লেখ্য, বেগম সেলিনা রহমান বাংলাদেশের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহিরচর ক্ষুদ্রকাঠী গ্রামের সাবেক স্পিকার মরহুম আব্দুল জব্বার খানের সন্তান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শোরুম ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু

হাসপাতালে সেলিনা রহমানকে দেখতে জয়নুল আবেদীন, নিলেন চিকিৎসার খোঁজ

আপডেট সময় : ১০:১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬