ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ-সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় এবং অনন্য উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

সকাল ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে সৌদি সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান রাষ্ট্রদূত। এ সময় তিনি আশ্বস্ত করেন যে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সৌদি সরকারের সব ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করা হয়।

এর আগে, আজ সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রথম অফিস শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসেই তিনি রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ দেন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

বাংলাদেশ-সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬