ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

জুলাই বিপ্লবের গণহত্যায় সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যা ও দমন-পীড়নের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ জমা দেন বিএপির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান।

অভিযোগ দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএপির সভাপতি হাসিনুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লব চলাকালে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। দেশের শীর্ষ পদে আসীন থেকেও তৎকালীন রাষ্ট্রপতি এসব ঘটনায় কোনো ব্যবস্থা নেননি এবং নীরব ভূমিকা পালন করেছেন।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি হিসেবে তিনি ওই সময় পদত্যাগও করতে পারতেন, কিন্তু তা করেননি। ফলে তিনি এই গণহত্যার দায় এড়াতে পারেন না। তাই ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতার নীতি অনুযায়ী তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।’

বিএপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সঠিক তদন্তের মাধ্যমে ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের জন্য হজ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন চালু হচ্ছে

জুলাই বিপ্লবের গণহত্যায় সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

আপডেট সময় : ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬