ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। রোববার সকাল সাড়ে ১১টার দিকে তিনি স্মৃতিসৌধে পৌঁছান এবং শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি সম্মান জানান।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুণ সুর বাজানোর পাশাপাশি শহীদদের স্মরণে নির্ধারিত আনুষ্ঠানিকতা পালন করা হয়। এরপর তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বেও বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং বিভিন্ন স্লোগান দেন। ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশেও নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। জেলা পুলিশের পাশাপাশি বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬০

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৩:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬