তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপ ফুটবল সম্প্রচার শুধুমাত্র বিনামূল্যে প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য একটি লাভজনক উদ্যোগে পরিণত হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগটি ধারাবাহিক সহযোগিতা ও উৎসাহ পেলে রাজস্ব ব্যয়ের সীমা অতিক্রম করে লাভজনক পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবে।
রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে মন্ত্রী এ মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন যে, এবারের বিশ্বকাপ ফুটবল সম্প্রচার কোনো প্রকার সরকারি রাজস্ব ব্যয় ছাড়াই সম্ভব হয়েছে, যেখানে ক্রীড়া মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ উৎসাহ ও সহযোগিতা প্রদান করেছে। মন্ত্রী দেশবাসীর সামনে এই ধরনের সৃজনশীল উদ্যোগ ও অর্জন তুলে ধরতে ভবিষ্যতেও সচেষ্ট থাকার অঙ্গীকার করেন।
মন্ত্রী আরও বলেন যে, কোনো সরকারই ক্রীড়া ক্ষেত্রকে পেশা হিসেবে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু বর্তমান সরকার ক্রীড়াকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্যে তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 





















