চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকালে উপজেলার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নির্বাচনে দৈনিক দেশের কণ্ঠের প্রতিনিধি নুরুল আলম সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া, দৈনিক আমার দেশের প্রতিনিধি মো. সেলিম উদ্দীন সাধারণ সম্পাদক এবং দৈনিক সকালের সময়ের বেলাল উদ্দীন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন—সিনিয়র সহসভাপতি ডা. সুজন নাথ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান এবং দপ্তর সম্পাদক নুরুল আমিন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবু নাঈম মোহাম্মদ মুজিবুল করিম, নাজিম উদ্দীন, কাউছার আলম, খুরশেদ আলম এবং মঈনুদ্দিন।
রিপোর্টারের নাম 

























