রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আজ দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আকাশ প্রধানত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে।
ভোরের দিকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে সূর্য অস্ত যাবে এবং আগামীকাল ভোর ৬টা ২৬ মিনিটে সূর্যোদয় হবে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে, আজ কোনো সতর্কবার্তা বা সংকেত জারি করা হয়নি।
রিপোর্টারের নাম 



















