মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:২২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

নরসিংদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কলেজ ছাত্রের প্রাণহানি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নরসিংদীর পাঁচদোনা মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবির হোসেন (ছদ্মনাম) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল আনুমানিক ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবির হোসেন তাঁর ব্যক্তিগত মোটরসাইকেলে করে পাঁচদোনার পাকিজা সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ভ্যানগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবির হোসেনের মৃত্যু হয়।

নিহত আবির হোসেন নরসিংদী উদয়ন কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন এবং ২০২৬ সালে তাঁর পরীক্ষা দেওয়ার কথা ছিল। তিনি বর্তমানে নির্বাচনী পরীক্ষায় অংশ নিচ্ছিলেন, যার শেষ পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অকালে এই দুর্ঘটনা তাঁর পরিবারে গভীর শোকের ছায়া ফেলেছে।

আবির হোসেন তাঁর মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। তাঁর বাবা সৌদি আরবে কর্মরত আছেন। ছেলের মৃত্যুর খবর শুনে তিনি হতবাক এবং আগামীকাল রবিবার দেশে ফিরে জানাজায় অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

নরসিংদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: কলেজ ছাত্রের প্রাণহানি

আপডেট সময় : ০৯:৫৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬