ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

৫ টাকার বিল নিয়ে ঝগড়া, লক্ষ্মীপুরে বড় ভাইয়ের হাতে প্রবাসীর মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাত্র ৫ টাকার বিদ্যুৎ বিলের লেনদেনকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে নির্মমভাবে খুন হয়েছেন প্রবাসী ছোট ভাই। নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩৫)। অভিযুক্ত বড় ভাই খোরশেদ আলম। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকার মোহাম্মদ আলী বাড়ি উরফে লেদির ভাগো বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছেন। পারিবারিক যৌথ বিদ্যুৎ বিলের ৫ টাকা পরিশোধ নিয়ে ঘটনার দিন দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলমগীর হোসেন স্থানীয় একটি দোকানে গেলে সেখানে বড় ভাই খোরশেদ আলমের সঙ্গে তার আবারও বিবাদ শুরু হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় খোরশেদ আলমের মারধরে আলমগীর গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দীন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই ভাইয়ের ঝগড়ায় ছোট ভাই মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

৫ টাকার বিল নিয়ে ঝগড়া, লক্ষ্মীপুরে বড় ভাইয়ের হাতে প্রবাসীর মৃত্যু

আপডেট সময় : ০৬:৪২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬