ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

চরফ্যাশনে রাজনৈতিক পরিচয়ের অজুহাতে দোকান দখল: এমপির হস্তক্ষেপে উদ্ধার, স্বস্তিতে ব্যবসায়ী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে দীর্ঘদিন ধরে দখল করে রাখা একটি দোকান অবশেষে উদ্ধার হয়েছে ভোলার চরফ্যাশনে। ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের তাৎক্ষণিক হস্তক্ষেপে দোকানটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরে এসেছে।

সম্প্রতি চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের মেঘনার তীরবর্তী তুলাতুলি বাজারে এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে দখলদারদের কবলে থাকা দোকানটি উদ্ধার করে প্রকৃত মালিক মাহে আলমের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মাহে আলম জানান, তিনি ওই স্থানে কয়েক বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু একটি জাতীয় নির্বাচনের প্রাক্কালে তাকে আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী বিএনপির নাম ব্যবহার করে তার ব্যবসা প্রতিষ্ঠানটি দখল করে নেয়। একইসাথে তারা তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে বলেও অভিযোগ করেন মাহে আলম।

ব্যবসায়ী মাহে আলম তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে ভোলা-৪ আসনের সংসদ সদস্য এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে বিষয়টি অবহিত করেন। অভিযোগের গুরুত্ব অনুধাবন করে এমপি নয়ন দ্রুত স্থানীয় দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন এবং দখলকৃত দোকানের তালা ভেঙে সেটি প্রকৃত মালিক মাহে আলমের কাছে বুঝিয়ে দেন।

দোকান ফিরে পেয়ে ব্যবসায়ী মাহে আলম ও তার ছেলে সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা জানান, স্থানীয় রুবেল পাটোয়ারী ও হান্নানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা জোরপূর্বক দোকানে তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে এমপির হস্তক্ষেপে তাদের দোকানটি উদ্ধার হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।

এ ঘটনায় এলাকায় দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

চরফ্যাশনে রাজনৈতিক পরিচয়ের অজুহাতে দোকান দখল: এমপির হস্তক্ষেপে উদ্ধার, স্বস্তিতে ব্যবসায়ী

আপডেট সময় : ০৬:৪১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬